তরুণ লেখকদের অনুপ্রাণিত করুন
পৃথিবীর যে কোনো দেশের তুলনায় ভৌগোলিক কারণে আমাদের দেশে মানুষেরা স্বভাবতই কঠোর পরিশ্রমী এবং বুদ্ধিমান। আবার তরুণ সমাজ প্রতিটি দেশের অগ্রগতির অন্যতম বড় হাতিয়ার। আর শিক্ষিত তরুণেরা সম্ভাবনাময় অমূল্য সম্পদ। উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছে এবং সমাজের প্রেক্ষাপট বদলে দিচ্ছে আমাদের দেশের শিক্ষিত যুবসমাজ। দেশের যেকোনো ক্রান্তিকালে তরুণ সমাজ রাজপথে হোক কিংবা লেখনির মাধ্যমেই হোক স্বোচ্চার থাকে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পত্র-পত্রিকায় দেশের বিভিন্ন রকম সমস্যা-সমাধান, প্রতিকার ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন লেখালিখি করে থাকে। এই উদীয়মান তরুণ লেখকদের দক্ষ করে তুলতে যদি প্রশিক্ষণ-কর্মশালা এবং তাদের অনুপ্রাণিত করতে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করা হয় তবে এই কলমযোদ্ধারা লেখালেখির প্রতি বিশেষভাবে অনুপ্রাণিত হবে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং দেশের সকল পত্রিকার সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করছি।
