বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তরুণ লেখকদের প্রশিক্ষণ দিন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ মার্চ ২০১৯ পাঠ: ৬২ বার

তরুণ সমাজ পৃথিবীর যেকোনো দেশের অগ্রগতির অন্যতম হাতিয়ার। আর শিক্ষিত তরুণেরা অমূল্য সম্ভাবনাময় সম্পদ। দেশের যেকোনো ক্রান্তিকাল, দুর্যোগ কিংবা নানা অনিয়মের প্রতিবাদ করতে দেখা যায় এই শিক্ষিত সমাজকেই হোক সেটি রাজপথে কিংবা লেখনির মাধ্যমেই। আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একার পক্ষে একটি উপজেলা কিংবা নির্দিষ্ট এলাকার সকল অনিয়ম কিংবা জনগণের আশা-আকাঙ্ক্ষার খবর পরিবেশন করা সম্ভব নয়। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত জনহিতকর তরুণ পত্রিকার মারফত চিঠিপত্র কিংবা মতামত কলামে দেশের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও নিজস্ব চিন্তাভাবনা নিয়ে লেখালেখি করে থাকে। দেশের পত্রিকাসমূহের উদ্যোগে এই সম্ভাবনাময় তরুণ লেখকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা বা সভা-সেমিনারের আয়োজন করা হলে একদিকে যেমন এসব তরুণ লেখকদের দক্ষতা বৃদ্ধি পাবে অন্যদিকে দেশ পাবে অপার সম্ভাবনাময় দক্ষ কলমযোদ্ধা। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য দেশের সকল পত্রিকার সম্মানিত চৌকস সম্পাদকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ মার্চ ২০১৯ তারিখে দৈনিক জনতা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।