রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নিরাপদ ওভারব্রিজ চাই।

Author

মিথিলা আক্তার , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ পাঠ: ১২ বার

 

পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্মিত ফুটওভারব্রিজগুলো এখন রাতের বেলা সাধারণ মানুষের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার পরপরই অধিকাংশ ওভারব্রিজ যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। পর্যাপ্ত আলো ও নজরদারির অভাবে রাতের বেলা এগুলোর ওপর দিয়ে নিরাপদে হেঁটে যাওয়ার কোনো উপায় থাকে না। বর্তমানে রাতের ওভারব্রিজগুলোতে প্রতিনিয়ত চুরি, ছিনতাই এবং সশস্ত্র ডাকাতির মতো ভয়ংকর অপরাধ ঘটছে। কর্মজীবী মানুষ কিংবা সাধারণ পথচারীরা রাতে বাধ্য হয়ে ওভারব্রিজে উঠলেই ওত পেতে থাকা ছিনতাইকারী ও ডাকাত চক্রের কবলে পড়ছেন। অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হচ্ছে। অনেক সময় বাধা দিতে গিয়ে পথচারীরা মারাত্মক ছুরিকাঘাত ও প্রাণহানির শিকার হচ্ছেন।মাদকসেবী ও বখাটেদের অবাধ আড্ডার কারণে নারীদের যাতায়াত একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে নাগরিকদের মুক্তি দিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রথমত, প্রতিটি ওভারব্রিজে পর্যাপ্ত হাই-ভোল্টেজ ল্যাম্পপোস্ট স্থাপন করে সম্পূর্ণ এলাকা সার্বক্ষণিক আলোকিত রাখতে হবে। দ্বিতীয়ত, অপরাধীদের শনাক্ত করতে প্রতিটি ব্রিজে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তা কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার আওতায় আনতে হবে। সর্বোপরি, রাত ৮টা থেকে ভোর পর্যন্ত প্রতিটি ওভারব্রিজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী বা গতিশীল টহল নিশ্চিত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

লেখক পরিচিতিঃ-
নামঃ মিথিলা জসিম তন্নি।
বিভাগঃ বাংলা।
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ,ঢাকা।
মোবাইলঃ 01614510294
ইমেইলঃ mithilajasim@gmail.com

লেখক: উপ- প্রচার সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।