শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল

Author

বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ১১২ বার

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল

বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক গাড়ি দ্রুত গতিতে চলাচল করে। অনেক চালক ট্রাফিক আইন মেনে চলেন না। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গাড়ির বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক শিক্ষার্থী আহত হয়, আবার কেউ কেউ প্রাণও হারায়। বিশেষ করে স্কুলের ছোট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অতিরিক্ত হর্ন, অবৈধ পার্কিং ও যানজটও শিক্ষার্থীদের চলাচলে সমস্যা সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে। নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। স্কুল ও কলেজের সামনে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও প্রয়োজনীয় ট্রাফিক চিহ্ন স্থাপন করা উচিত। শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহায়তার জন্য ব্যস্ত সময়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করা দরকার। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালানো চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।