বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কীটনাশক আগ্রাসন, কৃষকের জীবনের বিনিময়ে ফসল

Author

হাবিব আল মিসবাহ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ পাঠ: ৩৪ বার

বাংলাদেশের কৃষকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের খাদ্যের জোগান হয়। কিন্তু দুঃখজনকভাবে তাদের এই ত্যাগের মূল্যায়ন যথাযথভাবে হয় না।

জরিপে দেখা যায় হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ৬৪% জনই কৃষক। যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ কীটনাশকের অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত ব্যবহার। অধিক ফলনের আশায় কৃষকরা ব্যাপকহারে কীটনাশক ব্যবহার করে, যদিও এটি ফসলকে কীট-পতঙ্গের হাত থেকে রক্ষা করে কিন্তু অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে মাটি পানি ও বায়ু দূষণ ঘটে যা মানব স্বাস্থ্য ও পরিবেশের উপরে মারাত্মক প্রভাব ফেলে। কৃষকরা প্রায়ই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করে কীটনাশক প্রয়োগ করার ফলে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন, যা পরবর্তীতে দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট ও ক্যান্সারের রূপ নেয়। এছাড়াও, বাজারের ৭০% খাবারে ক্ষতিকর কীটনাশক ব্যবহৃত হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

এই পরিস্থিতিতে, সরকারের নীতিগত হস্তক্ষেপ ও কঠোর নিয়ন্ত্রণ, কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড বা প্রাকৃতিক শত্রু ব্যবহারের প্রচলন, কৃষকদের কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা, নিরাপদ ও জৈবিক বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা, এবং সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি।

কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জীবন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।

 

 

হাবিব আল মিসবাহ

শিক্ষার্থী: আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মোবাইল: 01611563819

মেইল: hmh42242@

gmail.com

 

লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২২ মার্চ ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।