শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ফুটপাতে ঢাকনা বিহীন ম্যানহোল!

Author

আল ইমরান , আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ পাঠ: ৪২ বার

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম সড়ক কাঁচিঝুলি, গোলাপজান রোড; যা ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। দুই মাস ধরে ম্যানহোলের ঢাকনা নেই, যা সাধারণ পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্যস্ত সড়ক ও ফুটপাত দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তাদের মধ্যে রয়েছেন বয়স্ক ব্যক্তি, শিশু এবং দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী মানুষ। চলাচলের সময় পথচারীদের পা ফসকে ম্যানহোলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে তারা গুরুতর আহত হতে পারেন, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। ঢাকনাবিহীন ম্যানহোল যেন পথচারীদের জন্য এক মরণফাঁদ।

একদিকে, ঢাকনাবিহীন এসব ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে, এসব ম্যানহোলের ময়লা পানির কারণে বাড়ছে মশার উপদ্রব, যার ফলে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে।

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এসব ম্যানহোলে ঢাকনা লাগানোর ব্যবস্থা করুন। পথচারীদের নিরাপদে চলাচলের অধিকার নিশ্চিত করুন।

আল ইমরান

শিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ

alemran5180@gmail.com

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ অক্টোবর ২০২৬ তারিখে খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।