জলাবদ্ধতা
বর্ষাকাল এলেই সামান্য ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। অধিকাংশ সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা গাড়ি চলাচল এবং পথচারীদের যাতায়াতে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে শ্রমজীবী. কর্মজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। তাঁদের
ময়লা, পচা ও দুর্গন্ধযুক্ত বৃষ্টির পানি মাড়িয়ে চলাচল করতে হয়, যা নিতান্তই অমানবিক।
এই চরম দুর্ভোগের মূল কারণ হলো ময়মনসিংহ নগরীর দুর্বল ড্রেনেজ-ব্যবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণ। দ্রুত এই সমস্যার সমাধানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
কাছে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
