শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আন্ডারপাসে মৃত্যুঝুঁকি

Author

মো. ইকবাল হাসান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ পাঠ: ৪০ বার

উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ত সড়ক ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া এলাকাবাসীর দীর্ঘদিনের নিরাপদ সড়কের দাবির পরিপ্রেক্ষিতে প্রথমে ফুটওভারব্রিজ নির্মাণ করা হয় এবং সেটি ভেঙে বর্তমানে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। পাঁচলিয়া এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের নিয়মিত যাতায়াতের পাশাপাশি সড়কের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চবিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ১,৪০০ শিক্ষার্থী পড়ালেখা করে। এসব শিক্ষার্থীকে নিয়মিত আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হয়ে স্কুলে যেতে হয়। উত্তরবঙ্গগামী যাত্রীবাহী যানবাহনগুলো হোটেলে বিরতির জন্য আন্ডারপাসটি দিয়ে ইউটার্ন নিয়ে উল্টোপথে সংযোগ সড়ক ব্যবহার করে। বেশির ভাগ সময়ই রাস্তা পার হতে গেলে শিক্ষার্থীকে উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর মুখোমুখি হতে হয়। যেখানে স্কুলগামী শিশু-কিশোর ও সাধারণ মানুষের আন্ডারপাস ব্যবহার করে নিরাপদে রাস্তা পার হওয়ার কথা, সেখানেই তৈরি হয়েছে মৃত্যুঝুঁকি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে অতি দ্রুত সেখানে ট্রাফিক পুলিশের মাধ্যমে উল্টোপথে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

মো. ইকবাল হাসান

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

লেখক: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।