শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নকল কীটনাশকের বিরুদ্ধে ব্যবস্থা নিন 

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬ পাঠ: ১১৭ বার

 

নকল কীটনাশকের বিরুদ্ধে ব্যবস্থা নিন

মোঃ মাজহারুল ইসলাম

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ হয় কৃষকদের উৎপাদিত ফসল থেকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো দিনরাত পরিশ্রম করে ফসল ফলানো কৃষকরাই আজ বাজারের নকল ও ভেজাল কীটনাশকের দ্বারা মারাত্মকভাবে প্রতারিত হচ্ছেন। বাজারে অননুমোদিত ও নিম্নমানের কীটনাশক ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় সাধারণ কৃষকরা সঠিক কীটনাশক চিনতে পারছেন না। ভালো ফলনের আশায় তাঁরা জমিতে যে বালাইনাশক প্রয়োগ করছেন তা পোকামাকড় দমনের পরিবর্তে ফসলের ক্ষতি করছে। ফলে প্রান্তিক কৃষকদের একদিকে অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে সময়মতো রোগ প্রতিরোধ করতে না পারায় জমির ফসল নষ্ট হচ্ছে যা প্রতিনিয়ত দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিয়মিত বাজার তদারকি করা এবং ভেজাল কীটনাশক তৈরির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি দেশের কৃষিকে সমৃদ্ধ করতে দরিদ্র কৃষকদের কে বিনা সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রাকৃতিক উপায়ে রোগবালাই দমনের প্রশিক্ষণ দিতে হবে। এতে করে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

 

 

 

 

 

 

 

মোঃ মাজহারুল ইসলাম

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।